ইউনাইটেডে করোনার রোগীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
ইউনাইটেড হাসপাতালে করোনার রোগীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল: ফায়ার সার্ভিস
রাজধানীর গুলশানের অভিজাত ইউনাইটেড হসপিটালে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যে পাঁচজন রোগী নিহত হয়েছেন তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল। আগুন লাগার সময় রোগীদের আশেপাশে হাসপাতালের কেউ ছিলো না। ফলে তারা বের হয়ে আসতে পারেনি।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবার জন্য ইউনাইটেড হসপিটালে একটি অস্থায়ী আইসোলেশন সেন্টার করা হয়েছে। মূল ভবনের পাশে অস্থায়ী ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবাশিষ বর্ধন আরো বলেন, আইসোলেসন সেন্টারে রোগীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল। এটা ভেরি রিস্কি ছিল (খুব ঝুঁকিপূর্ণ), ভেরি রিস্কি। যারা মারা গেছেন তারা ঠিক সানশেডের নিচে মারা গেছেন।
তিনি বলেন, আপনারা জানেন করোনা পেশেন্টের আশপাশে কেউ থাকে না। এই সময়ও কেউ ছিলো না। তাই আগুন লাগার পর তারা কেউ বের হতে পারেনি। হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, করোনা আইসোলেশন ইউনিটের জন্য ১১ টি ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে আটটি ছিল মেয়াদোত্তীর্ন।
আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ধরণের হাসপাতালে রোগী আসে ভালো হবার জন্য। যদি রোগী মারা যায় তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এদিকে করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহত হবার ঘটনায় দুঃখ প্রকাশ করে বুধবার রাতেই একটি বিবৃতি দিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেসময় আবহাওয়া খারাপ ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন প্রচণ্ড দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি পাঁচজন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।
ঘটনার তদন্তে ফায়ার সার্ভিসকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণ সহায়তা করছে বলে বিবৃতিতে জানানো হয়।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





