ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছাল রূপপুরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুরে। এ নিয়ে জ্বালানির ষষ্ঠ চালান পৌঁছাল রূপপুরে। আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীস কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এ ছাড়া ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকার রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।’
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাশিয়া থেকে ষষ্ঠ চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায়। এরপর আর একটি চালান দেশে আসবে। সাতটি চালান আসেল এক বছর নিরবচ্ছিন্ন দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
এর আগে ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর আর রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ২৯ তারিখে। দ্বিতীয় চালান আসে ৫ অক্টোবর আর তা রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ৬ অক্টোবর। তৃতীয় চালান দেশে আসে ১১ অক্টোবর আর তা রূপপুর প্রকল্পে পৌঁছায় ১২ অক্টোবর। চতুর্থ চালান দেশে আসে ২৬ অক্টোবর আর রূপপুর প্রকল্পে পৌঁছায় ২৭ অক্টোবর।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











