ইউরোপে বন্ধ হচ্ছে সিজিটিএন সম্প্রচার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপজুড়ে সম্প্রচারের অনুমতি হারাচ্ছে চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)। ব্রিটিশ নিয়ন্ত্রকদের সিজিটিএনের সম্প্রচার লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্তের পরে জার্মানি তার টেলিভিশন নেটওয়ার্ক থেকে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়াটির সম্প্রচার নিষিদ্ধ করেছে।
শুক্রবার নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মিডিয়া কর্তৃপক্ষ ডয়চে ভেলেকে নিশ্চিত করেছে, গত ৪ ফেব্রুয়ারি ব্রিটিশ অফিস অফ কমিউনিকেশনস (অফকম) সিজিটিএনের লাইসেন্স প্রত্যাহার করার পর চীনা মিডিয়াটি জার্মানিতে সম্প্রচারের অনুমতি হারিয়েছে। খবর তাইওয়ান নিউজের।
ভোডাফোন জার্মানিও নিশ্চিত করেছে যে, তারা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়াটির সম্প্রচার বন্ধ করেছে।
টেলিকম সংস্থাটি জানিয়েছে, তারা সিজিটিএনের সার্ভিস পুনরুদ্ধার করবে বলে আশাবাদী। তবে ইউরোপীয় দেশগুলির মধ্যে অংশীদারিত্বের চুক্তির আওতায় সিজিটিএনের কাছে এখন এই বৈধ লাইসেন্সের অভাব রয়েছে।
অফকম জানিয়েছে, সিজিটিএন সম্পর্কে একাধিক অভিযোগ পেয়েছে তারা, যার মধ্যে ন্যায়বিচার লঙ্ঘনের পাশাপাশি নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও, সিজিটিএনের সম্পাদকীয় দায়িত্বের অভাব রয়েছে এবং এটি সরাসরি চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত, এটি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শর্ত লঙ্ঘন।
অফকমের সিজিটিএনের লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীন বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে।
চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র, টিভি এবং রেডিও প্রশাসন তাদের সিদ্ধান্তের বিষয়ে বলেছে, চীন সম্পর্কে বিবিসি ওয়ার্ল্ড নিউজ সম্প্রচারের নীতিমালাগুলো 'গুরুতরভাবে লঙ্ঘন' করেছে। এর মধ্যে 'খবরের সত্যতা ও নিরপেক্ষতা' এবং 'চীনের জাতীয় স্বার্থের ক্ষতি না করার' নীতিমালাগুলো লঙ্ঘন করেছে।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




