ইডেনে শেখ হাসিনার হাতে বল দেবেন প্যারাট্রুপাররা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রির টেস্ট আয়োজনে কোনো প্রকারের কমতি রাখছেন না বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। আকর্ষণীয় আয়োজন করেছেন ম্যাচটি সামনে রেখে। তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বল তুলে দেওয়া। তবে সাধারণভাবে নয়, আকাশে থাকবে বিমান, সেখান থেকে মাঠে নামবেন দেশটির সেনাবাহিনীর প্যারাট্রুপাররা। এগিয়ে এসে বল তুলে দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে।
একইভাবে পশ্চিবঙ্গে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেও বল তুলে দেবেন সেনা প্যারাট্রুপাররা। দেবেন ভারতীয় সাবেক অধিনায়কদের হাতেও।
বিষয়টি নিশ্চিত করেছেন সৌরভ নিজেই। আজ বুধবার দুপুরে ইডেন গার্ডেন্সে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট বলেন, ‘প্রচুর আয়োজন। প্রথম দিন শুধু ক্রিকেট আর ফাংশন হবে। আর্মি বিমান থেকে নিচে নেমে আসবে। তারা বল তুলে দেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অধিনায়কদের হাতে। বেল বাজানো হবে।’
এতটুকুতেও শেষ নয়। দর্শকদের মনোরোঞ্জনের জন্য থাকছে গানের আসরও। ইডেনে গান গাইবেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, ওপার বাংলার সঙ্গীতশিল্পী-পরিচালক জিৎ গাঙ্গুলি ও অন্যান্য শিল্পীরা।
থাকছে টক শো। দুদলের সাবেক অধিনায়কেরা থাকবেন এই আয়োজনে। বিরতীর সময় তারা প্রদক্ষিণ করবেন পুরো মাঠ।
সৌরভ বলেন, ‘লাঞ্চের সময়ে শচীন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে এটা টক শো হবে। চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য ফেলিসিটেশন থাকবে সবার জন্য।’
২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট। ক্রিকেট বিশ্বের নবম ও দশম দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবে এই দুই দেশ। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলেছে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সবুজ সংকেত দেওয়ার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে নামে ২০১৫ সালের ২৭ নভেম্বর।
এখন পর্যন্ত ভারত-বাংলাদেশের সঙ্গে দিবারাত্রির টেস্ট খেলেনি আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১১টি। সর্বোচ্চ চারটি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া চারটি ম্যাচই জিতেছে। আইসিসি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি দিবারাত্রির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিবির আমন্ত্রণ গ্রহণ করায় দুই দেশও পা দিচ্ছে নতুন যুগে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





