ইতালিতে ফিচার ফিল্ম জুড়ি পুরস্কার জিতল ‘মায়ার জঞ্জাল’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’। রোমে অনুষ্টিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিবালের ২১ তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমার অফিসিয়াল সিলেকশনের ৮ টি ছবির মধ্য থেকে এ পুরস্কার জিতে নেয় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ও জসীম আহমেদ প্রযোজিত বছরের আলোচিত চলচ্চিত্রটি।
উৎসবটি শুরু হয় গত ১৮ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এশিয়ান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসবটি। করোনা মহামারির কারণে এ বছর অনলাইন স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় আমন্ত্রীত ছবিগুলো।
এর আগে মায়ার জঞ্জাল সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। সাংহাই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট এওয়ার্ডের জন্য মনোনীত হলেও মহামারির কারণে অ্যাওয়ার্ড অনুষ্টান এ বছর বাদ দেয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ছবির প্রযোজক জসীম আহমেদ বলেন, আমাদের ছবির জন্য এটা প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এই অস্তির এবং খারাপ সময়ে এটা বেশ স্বস্তির। এশিয়ান সিনেমার একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসব থেকে এমন স্বীকৃতি প্রেরণাদায়ক। পরিচালক, অভিনেতা সহ টিমের সকলকে আমি অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই উৎসব কতৃপক্ষকে আমাদের সম্মানিত করার জন্য।
‘মায়ার জঞ্জাল’ -এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। কাহিনীর শেষে গিয়ে ছোট গল্প দুটি মিলে গেছে একই বিন্দুতে। ছবিটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










