ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান’। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোন সিনেমা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।
এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প।
মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি।
বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








