ইত্যাদি এবার কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্র জীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ত্রিশালের এ স্থানকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশন। এবারের অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুল সংগীত গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ।
প্রতিবেদন রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। আরও থাকছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজীর চালচিত্র। পিএইচডি ডিগ্রিধারী একজন উচ্চশিক্ষিত ব্যক্তির বিশাল কৃষি কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি মানবিক প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে গ্রিসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, দর্শকপর্বের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে বাদ্যযন্ত্র সংগ্রাহক ময়মনসিংহের সন্তান রেজাউল করিম আসলামকে। এ ছাড়া নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৯ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি