ইফতারে খান ছোলা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারা বছরই ছোলা খাওয়ার চল দেখা যায়। রমজান মাসে ইফতারিতে ছোলা থাকেই। কেউ মসলায় ভেজে খান কেউ আবার কাঁচাই খেয়ে থাকেন। যে যেভাবেই খান না কেন, দুটোই স্বাস্থ্যের জন্য ভালো বলে থাকেন পুষ্টিবিদরা।
ছোলায় রয়েছে নানা পুষ্টিগুণ। প্রতিদিন সামান্য পরিমাণে (প্রায় ৫০ গ্রাম) ছোলা খেলে মাছ-মাংসের ঘাটতি পূরণ হয়। আপনি জেনে অবাক হবেন যে, ছোলায় আমিষের পরিমাণ গোশত, মাছ বা ডিমের আমিষের পরিমাণের প্রায় সমান।
ছোলার গুণাগুণ এবং অপকারিতা নিয়ে কিছু কথা—
মসলায় ভাজা ছোলা
এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। মসলা যোগ করে ছোলা তেলে ভাজলে ক্যালরির পরিমাণ বেড়ে যায়। তাই যাঁরা ক্যালরি বাড়াতে চান তাঁদের জন্য এটি ভালো। কিন্তু ওজন বাড়তে দিতে চান না কিংবা যাঁদের আলসার আছে, তাঁদের না খাওয়া উচিত।
এ ছাড়া কেউ কেউ অতিরিক্ত পরিমাণে মসলা যোগ করে থাকেন ছোলায়, এমন গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। এতে পেট ফাঁপা হয়। আর বাইরে মসলায় ভাজা ছোলা খাওয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত। দোকানে ভাজা ছোলার তেলে রেনসিডিটির পরিমাণ সাধারণত বেশি থাকে।
কাঁচা ছোলা
এতেও আঁশের পরিমাণ বেশি। ক্যালরি রয়েছে। সাধারণত কাঁচা ছোলায় অ্যান্টি–অক্সিডেন্ট বেশি থাকে মসলায় ভাজা ছোলার চেয়ে। তাই দীর্ঘ সময় না খেয়ে থাকার পর কাঁচা ছোলা খেলে শক্তি পূরণ হয়। ওজন ধরে রাখা এবং আলসারের সমস্যা থাকলে কাঁচা ছোলা খাওয়া ভালো।
কাঁচা ছোলা ভিজিয়ে আদার সঙ্গে খেলে শরীরে প্রোটিন ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। এটা শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যবান করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








