ইফতারে ডায়বেটিস রোগীরা কোন ফল খাবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
ইফতারে ডায়বেটিস রোগীরা কোন ফল খাবেন
সারাদিন রোজার পর ইফতারিতে ফল খেতে আমরা সবাই পছন্দ করি। কিন্তু যারা ডায়বেটিসে আক্রান্ত, তাদের জন্য ফল নির্বাচন করা বেশ একটু দুশ্চিন্তার কারণ হয়ে যায়। ফল খাওয়ার সময় চিনি ও গ্লুকোজের দিকে নজর রাখতে হয়। যেহেতু ফলের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবার সম্ভাবনা থাকে, তাই ডায়বেটিস রোগীদের রক্তে গ্লুকোজ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে, ফল নির্বাচন করতে হবে। তাই আজ আমরা দোষ ধরনের ফলের উপকারিতা সম্পর্কে জানাচ্ছি, যেগুলো ডায়বেটিস খেতে পারেন নিশ্চিন্তে।
আপেলঃ আপেল কম বেশী সবার পছন্দের ফল। এই অতি সাধারণ ফলটির উপকারিতা অনেক। এই ফলে গ্লুকোজের পরিমান কম থাকে। আবার এতে পর্যাপ্ত মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারনে, ডায়বেটিস রোগীরা এই ফল্টি খেতে পারেন খুব নিশ্চিন্তে।
কমলাঃ কমলা পছন্দ করেন না, এমন মানুষ হয় তো কেউ নাই। আমাদের দেশের এই ফলটি দারুণ জনপ্রিয়। ডায়বেটিস রোগীদের জন্য এই ফলটি অনেক উপকারী। কারন এটি আমাদের রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
পেয়ারাঃ আমাদের দেশের আরেকটি অন্যতম জনপ্রিয় ফল পেয়ারা। ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি সুস্বাদুর পাশাপাশি দারুণ উপকারী। তাই দায়বেটিস রোগীরা এই ফলটিও খেতে পারেন নির্দ্বিধায়।
আঙুরঃ ছোট আকৃতির এই ফল খাওয়া থেকে ডায়বেটিস রোগীরা সাধারনত বিরতই থাকে। কারন আঙুরের কারনে রক্তে চিনির মাত্রা বেড়ে যাবার ভয় থাকে। যেহেতু আঙুর একটি চিনি যুক্ত তাই এই ফলটি ডায়বেটস রোগীদের পরিমিতভাবে। কিন্তু এই ফলটি দারুণ উপকারী। কারন এই ফলটি আমাদের হজম শক্তি বাড়ায় ও শরীরে শক্তির জোগান দেয়।
নাশপাতিঃ সারাবছরেই বাজারে পাওয়া যায় এই ফলটি। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে নাশপাতি খেতে পারেন।
জাম্বুরাঃ প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি। এটি রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই জাম্বুরা ডায়বেটিস রোগীদের জন্য একটি উপকারী ফল।
কাঁঠালঃ প্রচুর আঁশযুক্ত একটি পুষ্টিকর ফল কাঁঠাল। এটি প্রচুর অ্যান্টি অক্সিডেন্টের যোগান দেয় যার কারনে ডায়াবেটিস রোগীদের এই ফলটি খেতে মানা নেই। তবে রমজানে খালি পেটে ইফতারিতে কাঁঠাল না খাওয়াই ভালো, কারণ এতে আবার পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে।
মালটাঃ প্রচুর ভিটামিন সি আর মিনারেল সমৃদ্ধ মালটায় গ্লুকোজের মাত্রা বেশ নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়বেতিস রোগীরা এই ফলটি খেতে পারে নির্দ্বিধায়।
ফল আমাদের শরীরে দারুণ উপকার করে। ডায়বেটিস রোগীদের ফল খাওয়ায় কিছুটা নিষেধাজ্ঞা থাকলেও, কিছু কিছু ফল তাদের জন্য বেশ উপকারী। তাই প্রতিদিন ইফতারে পরিমিত পরিমান ফল থাকা জরুরি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

