ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হলেন নারী, কে এই ফাতেমেহ?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে ইরান। ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি।
মন্ত্রিসভার বৈঠকের সময় তাকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে।
তেহরান টাইমস বলছে, ফাতেমেহ মোহাজেরানি ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
তিনি হাসান রুহানির সরকারে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরীয়তির (নারীদের জন্য) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৭ সালে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন মোহাজেরানি
ফাতেমেহ মোহাজেরানিকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করার মাধ্যমে প্রথমবারের মতো কোনও নারীকে এই পদে দায়িত্ব দিলো ইরান। আর এই কারণে মোহাজেরানির নিয়োগটি ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।
এই নিয়োগের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে ইরানের সাবেক সংসদ সদস্য ইলিয়াস হজরতিকে সরকারের তথ্য কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অবশ্য বর্তমান সরকারের সময়ে ইরানে সরকারের শীর্ষস্থানীয় পদে কোনও নারীকে নিয়োগ দেওয়ার বিষয়টি এবারই প্রথম নয়।
এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে শিনা আনসারিকে ইরানের উপ-রাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






