ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা মিশেল ব্যাশেলে
বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শিথিল রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা মিশেল ব্যাশেলে মঙ্গলবার নিউ ইয়র্কে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, তার সংস্থা ইরান ও ভেনিজুয়েলার মতো দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অন্তত নিষেধাজ্ঞার শর্ত শিথিল করার আহ্বান জানাচ্ছে। এসব দেশের করোনাভাইরাস বিরোধী লড়াই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এ ব্যবস্থা নেয়া জরুরি বলে ব্যাশেলে উল্লেখ করেন।
জাতিসংঘের এই শীর্ষস্থানীয় কর্মকর্তার বিবৃতিতে বলা হয়, চলমান স্পর্শকাতর সময়ে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করা এবং নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর কোটি কোটি মানুষকে সহায়তা করার জন্য এসব দেশের অর্থনৈতিক খাতকে টার্গেট করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হয় তা তুলে নিতে হবে অথবা শিথিল করতে হবে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের চিকিৎসায় একটি দেশের পিছিয়ে পড়ার অর্থ হচ্ছে গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দেয়া।
ইরানের ওপর প্রায় দুই বছর আগে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিশ্বের বহু নেতা অবস্থান নিয়েছেন। তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব নেতাদের সঙ্গে এবার যুক্ত হলেন জাতিসংঘের এই পদস্থ কর্মকর্তা। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে হিমশিম খেতে হচ্ছে ইরানকে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











