ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৫ মে ২০২৫ রবিবার
দশ সন্তানের মধ্যে বেঁচে থাকা একমাত্র শিশু আদম (১১)
গাজায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী চিকিৎসকের দশ শিশু সন্তানের মধ্যে ৯ জনই মারা গেছে। ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডাঃ আলা আল-নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে।
ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে।
জানা গেছে, ওই চিকিৎসকের নাম আলা নাজ্জার। তিনি দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কর্মরত আছেন। হামলার সময় তিনি হাসপাতালে ডিউটিতে ছিলেন। সেখানে আহত গাজাবাসীর চিকিৎসা করছিলেন তিনি। ঠিক ওই সময়েই নিজ বাড়িতে ইসরায়েলের বিমান হামলার খবর পান নাজ্জার।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শনিবার জানিয়েছেন, হামলার পর নাজ্জারের বাসা থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে জ্বলে যাওয়া ছোট ছোট শিশুদের দেহগুলো নাসের হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আলবোরশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, চিকিৎসক আলা আল-নাজ্জারকে তার কর্মস্থলে দিয়ে বাসায় ফেরেন তার স্বামী হামদি। এরপর কয়েক মিনিটের মধ্যে তাদের বাসায় হামলা চালানো হয়।
বৃটিশ সংবাদসংস্থা বিবিসি জানায়, আলা নাজ্জারের স্বামী তাকে হাসপাতালের কাজে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরই ইসরায়েলের বোমা হামলা হয়। ১০ সন্তান নিয়ে বাড়িতে থাকার সময়েই এই হামলায় ধ্বংস হয়ে যায় বাড়ি। ১০ সন্তানের মধ্যে ৯ জনই মারা যায়। মৃত সন্তানদের সবারই বয়স ৬-১২ বছরের মধ্যে।
খান ইউনিস শহরের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক নাজ্জারের স্বামী এবং ১১ বছর বয়সী এক সন্তানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে।
শিশুদের বাবা গুরুতর জখম হয়েছেন বলে ইন্সটাগ্রামে এক ভিডিও পোস্টে জানিয়েছেন নাসের হাসপাতালের এক ব্রিটিশ সার্জন।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘গাজার মানুষ যুদ্ধের সবচেয়ে নির্মম অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি গত মার্চ থেকে গাজায় ইসরায়েলের অবরোধ জারি রাখারও নিন্দা করেন।’
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবরুদ্ধ গাজায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হয়েছে ইহুদিদের দেশ ইসরায়েলকে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






