ইয়ামাল-তোরেসের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
কোপা দেল রের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা গতবারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেয়েছিল। এবার লস ব্লাঙ্কোসরা অঘটন ঘটিয়ে দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে নিজেদের কাজটা ঠিকঠাক করে চলেছে কাতালানরা। প্রতিপক্ষ রেসিংয়ের মাঠ থেকে ২-০ ব্যবধানে জিতে বার্সা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
যদিও কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচটিতে প্রথমার্ধে বিবর্ণ ছিল হ্যান্সি ফ্লিকের দল। কিছুটা গা নাড়া দিয়ে তারা দ্বিতীয়ার্ধে দুটি গোল পায় ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল বার্সেলোনা। এর আগেও স্প্যানিশ চ্যাম্পিয়নরা টানা ১১ জয়ের কীর্তি গড়েছিল চারবার। তবে ২০০৫-০৬ মৌসুমে বার্সা সর্বোচ্চ ১৮ ম্যাচ টানা জিতেছিল।
৭৭ শতাংশ পজেশন রেখে বার্সা ১৭টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল। এদিন ম্যাচটি ১৫ মিনিট দেরিতে শুরু হয় নিরাপত্তাজনিত কারণে। সুপারকোপা ফাইনালে রিয়ালের কাছ থেকে ‘গার্ড অব অনার’ না পেলেও রেসিং ক্লাব সেই সম্মান দিয়েছে বার্সাকে। খেলার শুরুতে একাধিকবার সফরকারীদের চ্যালেঞ্জ জানায় রেসিং। যদিও তাদের আক্রমণ থেমেছে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার হাতে। বিপরীতে, ফ্লিকের শিষ্যরা বিরতির আগে সেভাবে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি।
ডেডলক ভাঙার চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরুতেই মরিয়া হয়ে বার্সা। দ্বিতীয় মিনিটেই ইয়ামালের নেওয়া শট বেরিয়ে যায় গোলপোস্ট ঘেঁষে। এরপর মার্কাস রাশফোর্ডের একটি শট রেসিং গোলরক্ষক ব্যর্থ করে দেওয়ার পর আরেকটি লক্ষ্যে রাখতে পারেননি। ফার্মিন লোপেজের কাছ থেকে বল পেয়ে ৬৬ মিনিটে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। রবার্ট লেভান্ডফস্কি, রাফিনিয়া, পেদ্রিরা বদলি নামলে বার্সার আরও কয়েকটি সুযোগ তৈরি হয়।
যোগ করা সময়ে রেসিং বড় সুযোগ হাতছাড়া করে। পঞ্চম মিনিটেই ব্যবধান বাড়ায় বার্সা। রাফিনিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল। রেফারি শেষ বাঁশি বাজাতেই তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায়। আগামী রোববার বার্সা পরের ম্যাচে লা লিগায় লড়বে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- ‘ঈদ মানেই রঙ, আর সেই রঙই তুলে ধরতে চাই পোশাকে’—বিপ্লব সাহা
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
- ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত
- জলবায়ু পরিবর্তন: পানি সংকটের বোঝা নারীর কাঁধেই বেশি
- শুক্রবারে কাঁচাবাজারে ভিড়, পণ্যের দামে মিশ্র চিত্র
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- খামেনির স্ত্রীর মৃত্যুর খবর ভুয়া, বেঁচে আছেন তিনি
- মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্য দুবাই, সৌদি ও কাতার
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষ
- ঘরে বানানো ইফতার: স্বাদে ভরপুর, নিরাপদ ও সাশ্রয়ী










