ঈদুল ফিতরে ঘর সাজাবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। রমজানের শেষের দিকে সবাই কমবেশি ব্যস্ত হয়ে পড়েন ঘর সাজানো-গোছানোতে। যেহেতু ঘরেই ঈদের দিনটি কাটাতে হবে, তাই এখন ঘরের রূপ পাল্টে ফেললে মন্দ হয় না।
এখন যেহেতু গরমকাল, তাই চাইলে ঘরে সামার লুক দিতে পারেন। তাহলে ঘরের ভেতরের লুক পুরোই বদলে যাবে, আর অতিথিরাও স্বস্তি পাবে। ঘরের যেদিকেই তাকাবেন, সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে ঘরটি। জেনে নিন ঈদে ঘর সাজাবেন যেভাবে-
রং বদলে ফেলুন
চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।
গাছ রাখুন ঘরে
যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, লিলি কিনে আনুন ও ঘরের বিভিন্ন কোণায় সেগুলো সাজিয়ে রাখুন। এতে ঘরে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।
রঙিন করুন দেওয়াল
আপনার ঘর যদি একেবারেই সাদামাটা হয়ে থাকে, তাহলে দেওয়াল রঙিন করে তুলুন। গরমে ক্লান্ত শরীর ও মন এমন রঙিন দেওয়াল দেখলে মুহূর্তেই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরের ফার্নিচার কম রাখাই ভালো।
পর্দা পাল্টে নিন
ঘরের পর্দাও এই সুযোগে পাল্টে ফেলুন। খুব মোটা কাপড়ের পর্দা ব্যবহার করবেন না। বাড়ির দেওয়ালের রং হালকা করলে পর্দা একটু রঙিন রাখার চেষ্টা করুন।
এ সময় মেদ ঝরাতে বিছানায় শুয়েই করুন ৫ ব্যায়াম
ঈদের আগে ঘরেই যেভাবে করবেন ‘হেয়ার স্পা’
আলোকসজ্জাও করতে পারেন
ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।
সোফার কুশন পাল্টান
সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।
উইন্ড চাউম-দোলনা লাগান বারান্দায়
দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে।
আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






