ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে চলছে পশু কোরবানি। বিধান অনুযায়ী, তিন দিন পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়। সেই অনুযায়ী ঈদের দিন, দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কুরবানি করে থাকেন মুসলমানরা।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর অনেক এলাকায় কোরবানি করতে দেখা যায় অনেককে। রাজধানীর চকবাজার, বাবুবাজার, বকশীবাজার, নাজিরাবাজার, ওয়ারি, টিকাটুলি এলাকায় প্রচুর পশু কোরবানি করতে দেখা গেছে। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কুরবানি না করে বাড়ির আঙ্গিনা, রাস্তায় এবং বাড়ির গ্যারেজগুলোতে কোরবানি করতে দেখা গেছে।
দ্বিতীয় দিন যারা কোরবানি করছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক প্রথাগতভাবে দ্বিতীয় দিন কোরবানি করছেন। আবার কেউ কসাই সংকট ও বিভিন্ন ঝক্কি ঝামেলার কারণে কুরবানি জন্য দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন।
টিকাটুলি এলাকার আব্দুল্লাহ বিন রহমান জানান, দীর্ঘ দিন ধরে আমরা ঈদের দ্বিতীয় দিন কুরবানি করি। বলতে পারেন এটা আমাদের রেওয়াজে পরিণত হয়েছে। ঈদের দিন অনেক ঝামেলা থাকে, লোক পাওয়া যায় না। দ্বিতীয় দিন কুরবানি করা অনেক সহজ।
পুরান ঢাকায় কুরবানি করছেন মোস্তাক আহমেদ। তিনি বলেন, এটা আমাদের বংশের রীতিতে পরিণত হয়েছে। বাপ-দাদারাও ঈদের পরের দিন কোরবানি দিতেন। আমরাও সেই রেওয়াজ মেনে চলি। ঈদের দিনে বাড়ির সবাই বন্ধু-বান্ধবদের সঙ্গে কাটান। ঈদের দ্বিতীয় দিন সবাই এক হয়ে কুরবানি দেয়।
ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়া মালিবাগ আবুল হোটেল এলাকার বাসিন্দা নাজিম আবরার বলেন, ‘আমার প্রায় ৩ মণ ওজনের গরু ঈদের দিন সকালে কেটে দেয়ার জন্য ৮ হাজার টাকা চেয়েছে কসাই। কেউ ৭ হাজার বলেছে। তাই আমি এত টাকা খরচ না করে আজ কোরবানির সিদ্ধান্ত নেই।’
এদিকে আজ যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণে সকাল থেকেই কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেক বাসিন্দাকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে দেখা গেছে। আর কোথাও আংশিক বর্জ্য থাকলে তা সিটি কর্পোরেশন থেকে অপসারণ করা হচ্ছে। তবে গতকালের মতো আজও সিটি কর্পোরেশনের পশু কোরবানির নির্ধারিত স্থানে কোনো পশু কোরবানির চিত্র দেখা যায়নি।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









