ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:৪২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

উখিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছালেহা বেগম (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৫ অক্টোবর) পালংখালী ইউনিয়নের থাইংখালীর তেলখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার কবিরের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সবার অগোচরে সকালে ছালেহা নিজ ঘরের কাঠের সঙ্গে কাপড় পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরে প্রবেশ করে ছালেহাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।