উজ্জ্বল তারকার খোঁজে আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড রাঁধুনী'র নিয়মিত উদ্যোগ 'সেরা রাঁধুনী' আসছে নতুন আসর নিয়ে। "রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা" শ্লোগানে শুরু হয়ে গেছে 'সেরা রাঁধুনী ১৪২৯'-এর (৭ম আসর) রেজিস্ট্রেশন।
সেরা রাঁধুনী'র গত কয়েকটি আসরের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য, প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ সাথে মনোরম দৃশ্যায়ন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় এবারের সেরা রাঁধুনী'র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিচারক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা প্রমুখ।
সেরা রাঁধুনী ১৪২৯ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন। এবারের 'সেরা রাঁধুনী' প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীকে নিজস্ব রেসিপি (ওয়ার্ড ফাইল বা স্পষ্টাক্ষরে হাতে লেখা রেসিপির ছবি), তৈরিকৃত খাবারের ছবি, এবং প্রতিযোগীর ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনী'র নিজস্ব ওয়েবসাইট www.sheraradhuni.com -এ সাবমিট করে কিংবা সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা ১২১৩-এই ঠিকানায় পাঠিয়ে সেরা রাঁধুনী ১৪২৯-এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








