উদ্যোক্তা শারলিনার এগিয়ে চলার গল্প
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
শারলিনা আলম, চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তার। পরিবারের সপ্তম সন্তান শারলিনা স্কুল জীবনেই মা-বাবাকে হারিয়েছেন। অনেক কঠিন পরিস্থিতিতে পড়াশোনা শেষ করেন তিনি।
চট্টগ্রাম সার্দাউন ইউনিভার্সিটি থেকে এম বি এ করেছেন। অল্প বয়সে বাবা-মাকে হারিয়ে নিজের পায়ে দাঁড়ানো তার জন্য ছিল অনেক কষ্টের।পড়াশোনা শেষ করে নিজের প্রচেষ্টায় কিছু করতে শারলিনা বেছে নেন ই-কমার্স উদ্যোক্তার পথ। ফেসবুক পেজ ‘কাবাবচিনি’ থেকে গড়ে তুলেন নিজের আলাদা পরিচয়। তার পেজের পণ্যের মধ্যে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহি খাবার মেজবানি মাংসের মসলা। এছাড়াও আছে চট্টগ্রামের বিখ্যাত মিষ্টি মরিচের গুঁড়ো, খাগড়াছড়ির হলুদের গুঁড়ো, কুমিল্লার চান্দিনার ধনিয়া গুড়ো, জিরা, কাবাব মসলা, তন্দুরি মসলা, বিরিয়ানির মসলা, মাংসের মসলা, চাপ মসলা, মাছের মসলা, বারবিকিউ মসলা ইত্যাদি পণ্য।
ব্যবসা শুরুর গল্প জানতে চাইলে শারলিনা আলম বলেন, ‘ব্যবসার শুরুটা আসলেই অনেক কষ্টের ছিল। তার উপর আর্থিক সমস্যা। করোনাকালীনে ব্যবসার জন্য নিজেকে তৈরি করা ছিল অনেক চ্যালেন্জিং ব্যাপার। আমার জমানো ৮ হাজার টাকায় ব্যবসা শুরু করি। শুরুতে ঘরে বসে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতাম। আমার প্রথম অর্ডার ছিল ৫০ গ্রাম মেজবানি মাংসের মসলা। যখন পণ্যের অর্ডার আসত তখন পণ্য রেডি করতাম। তবে এখন তা করতে হয় না। কেননা একটা মসলা দিয়ে শুরু করে এখন ১১ ধরণের মসলা নিয়ে কাজ করছি’।
তিনি বলেন, ‘ছোট বেলায় আমার মাকে দেখতাম বাসার সব মসলা নিজ হাতে করতেন। কারণ, বাজারের মসলাগুলোর মান ভালো ছিল না। বিভিন্ন রং, মেয়াদ ছাড়া পণ্য ব্যবহার করা এসব ব্যাপার থেকেই আমার এমন পণ্য নিয়ে ব্যবসা করা। যখন নিজে কিছু করার চিন্তা করি- তখন মসলা পণ্য নিয়ে কাজ করার পরিকল্পনা করি। যার মূল উদ্দেশ্য ছিল ভালো মানের পণ্য সরবরাহ করা।
আমি যখন অনলাইনে ব্যবসা শুরু করি, তখন আমার পরিবার এবং আত্মীয় স্বজনরা আমাকে বেশি সাপোর্ট করেছেন এবং এখনো করছেন। তাই আমি বলব তাদেরই ভূমিকা বেশি ছিল। তবে নতুন উদ্যোক্তাদের জন্য বলব চূড়ান্ত লক্ষ্য নিয়ে ধৈর্য্য ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে হবে’।
দেশে লকডাউনের সময়ে শারলিনার অনলাইনে শুরু করা ব্যবসার প্রথম বিক্রি ছিল ৬শ টাকার পণ্য। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এভাবেই প্রায় ১৬ মাস যাবত সফলতার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন শারলিনা আলম।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


