উৎসবহীন পহেলা বৈশাখ, বাংলা ১৪২৮ সালের প্রথম দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে আজ বুধবার যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪২৮। তবে, চিরচেনা উৎসব নয়, সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে পহেলা বৈশাখ এবার কেবলই সংখ্যা ও দিনবদল।
বাঙালির জাতীয় জীবনে সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর বরণে থাকে নানা আয়োজন। কিন্তু গত বছরের মতো এবারও এসেছে অন্যরকম বৈশাখ। বর্ষবরণের এই দিনটাতে নেই উৎবসের ছিটেফোটাও। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। তাই কোথাও কোনো উৎসবের আয়োজন নেই।
প্রতিবছর ছায়ানটের আয়োজনে পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে চলে ছায়ানট শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। তবে গতবছরের মতো এবারও সংগীত আয়োজন বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণে ঢাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজন থাকতো। এবার এসবের কিছুই নেই। এ বৈশাখ উৎসবহীন- মলিন।
১৪ এপ্রিল বুধবার সকালে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে এসব এলাকা প্রায় জনশূন্য। রমনা পার্কের ফটক বন্ধ। ঢুকতে দেয়া হচ্ছে না সোহরাওয়ার্দী উদ্যানেও। এসব এলাকা ঘিরে কড়া পুলিশি পাহারা। নিতান্তই কাজ না থাকলে এসব এলাকায় পা বাড়াচ্ছেন না কেউই। এমনকি ফুটপাতে নেই পথচারি। চারদিকে শুনশান নীরবতা।
উৎসবের চেয়ে বরং এখন মারণঘাতী ভাইরাসের থাবা থেকে বাঁচার উপায় খুঁজছে সবাই। তাই সর্বাত্মক লকডাউন মেনে চলতে ঘর থেকে বের হচ্ছে না কেউ। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তরুণরা।
এদেরই একজন আসিফ ইকবাল। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে লকডাউনে ঘরে আছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মোবাইল ফোনে নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধা নেই।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সবাইকে জনসমাগম এড়িয়ে বাংলা নববর্ষ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে। সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই।
লকডাউনে মধ্যে বর্ষবরণে ফিজিক্যালি কোনো অনুষ্ঠান না থাকলেও ভার্চুয়ালি থাকছে নানা আয়োজন। বিশেষ করে রেডিও ও টেলিভিশনে আগে থেকে ধারণকৃত নানা অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। ঘরে বসে মানুষ এসব অনুষ্ঠান উপভোগ করছেন। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ। বাংলা নববর্ষের প্রথম দিনে সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে।
১৪২৭-এর আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হলো নতুন এক পথচলা। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বজনীন উৎসবে ঘরোয়া পরিবেশে মেতে উঠছে বর্ষবরণে গানে। এসো হে বৈশাখ এসো এসো...
-জেডসি
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











