উৎসবের চিরচেনা রুপে রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকার পর আবার বিশ্ব জুড়ে পরিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে।
গত চারটি ঈদে রাজধানীতে উৎসবের আমেজ সেভাবে চোখে পড়েনি। কিন্তু এবার উৎসবের চিরচেনা রুপে ফিরেছে রাজধানী। মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সকালে বৃষ্টির বাগড়া থাকলেও বিকেলে রাজধানীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে যথেষ্ট লোকসমাগম হয়েছে।
রমনা পার্কে দুই শিশু সন্তানকে নিয়ে ঘুরতে আসা গৃহিনী আরিফা খান বলেন, করোনার কারণে গত ৪টা ঈদ বাচ্চারা ঘরবন্দি কাটিয়েছে। এবার করোনার প্রকোপ কমে আসায় বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে আসতে পেরেছি। বাচ্চারা মুক্ত পরিবেশে ঘুরতে পেরে অনেক খুশি।
একইভাবে চন্দ্রিমা উদ্যানে কথা হয় পাপিয়া সরকার ও রোমেল খানের সঙ্গে। এই দম্পতিও একই কথা জানালেন। বিশেষ কারণে এবার গ্রামে ঈদ করতে যাওয়া হয়নি। তবে বাইরে বের হতে পেরে ভালো লাগছে। ফাকা রাজধানীতে যানজটহীন চলাফেরা করতে পারাটাও যেন বড় পাওয়া।
রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ব্যাপক লোকসমাগম দেখা গেছে।
এদেক এবার ঈদের জামাত শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগের মতোই খোলা ময়দানে ঈদের জামাতে অংশ নিয়েছেন নামাজীরা। দুই বছর পরে ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়েছে।
বৈরি আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। গত দুই বছর এখানে জামাত হয়নি।
ফিরেছে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য। করোনাভাইরাসের কারণে ঈদের নামাজের পর কোলাকুলি করার সামাজিক প্রথা দেখা যায়নি। কিন্তু মহামারীর প্রকোপ কমে আসায় এবার আবার সেই দৃশ্য ফিরে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন করোনাভাইরাসের শনাক্তের হার ০.৪০ শতাংশ। গতকাল শনাক্ত হয়েছিল ১০ জন।
ঢাকাসহ সারাদেশে আগে থেকেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। ঢাকায় যদিও ১০টার দিকে ঈদের জামাত হয়েছে, কিন্তু ময়মনসিংহ, নোয়াখালী, বরিশালের অনেক স্থানে বৃষ্টির কারণে ঈদের জামাত দেরিতে হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



