ঋত্বিক ঘটকে মুগ্ধ বর্ষীয়ান অভিনেত্রী দীপ্তি নাভাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
ঋত্বিক ঘটকে মুগ্ধ বর্ষীয়ান অভিনেত্রী দীপ্তি নাভাল
প্রথমবার ‘মেঘে ঢাকা তারা’ দেখে ঋত্বিক ঘটকে মুগ্ধ ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী দীপ্তি নাভাল। বললেন, ‘মনে গেঁথে গেছে...’।
ঋত্বিক ঘটকের সেরা ছবির তালিকায় প্রথমেই আসে 'মেঘে ঢাকা তারা' ছবির নাম। দেশভাগের যন্ত্রণাকে তিনি যেভাবে ক্যামেরার লেন্সে ফুটিয়ে তুলেছিলেন তা এককথায় অনবদ্য। আর এতদিন পর কিংবদন্তির সৃষ্টিতে নিজেকে হারালেন বর্ষীয়ান অভিনেত্রী দীপ্তি নাভাল।
তিনি প্রথমবার নিজের চোখে দেখলেন এই অনন্য সৃষ্টি। আর তাতেই একেবারে মন্ত্রমুগ্ধ! ৭২ বছরের অভিনেত্রী সোশাল মিডিয়ায় সুপ্রিয়াদেবীর নীতা চরিত্রের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, 'মেঘে ঢাকা তারা – বাংলার ঋত্বিক ঘটকের এই দুর্দান্ত ক্লাসিক সিনেমা কীভাবে আমি মিস করে গেলাম জানি না। এই মাত্র ইউটিউবে সিনেমাটা দেখা শেষ করলাম। তাও কোনও সাবটাইটেল ছাড়া। আমার মনের গভীরে ছুঁয়ে গিয়েছে এই ছবি।
সেইসঙ্গে কাফকার ‘মেটামর্ফিস’-এর সঙ্গে এই ছবির তুলনা টেনে লেখেন, 'এই ছবি সিনেমাটিক শ্রেষ্ঠত্বের একটি অধ্যয়ন। কোনও অভিনেতা যদি এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পান, তাহলে তাঁর আর অন্য কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছেই থাকবে না।'
দীপ্তি নাভাল হিন্দি চলচ্চিত্রের সক্রিয় অভিনেত্রী, যিনি একজন পরিচালক, লেখক, চিত্রশিল্পী ও ফটোগ্রাফার হিসাবেও সুপরিচিত। দীপ্তি আমেরিকায় বড় হয়েছেন। ভারতের অবাণিজ্যিক চলচ্চিত্রে তার প্রধান অবদান রয়েছে। তার সংবেদনশীল এবং 'জীবনের খুব কাছাকাছি' ভারতীয় নারীদের ভূমিকার পরিবর্তনের উপর গুরুত্বপূর্ণ চরিত্রগুলি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত।
দীপ্তি জন্মগ্রহণ করেন, পাঞ্জাবের অমৃতসরে। পরে তার বাবা সিটি ইউনিভার্সিটিতে অধ্যাপনার চাকরি পেলে নিউ ইয়র্ক শহরে চলে যান তারা। দীপ্তি নাভাল হান্টার কলেজে ললিতকলায় লেখাপড়া ও গবেষণা করেছেন।
ভারতীয় চলচ্চিত্রে দীপ্তির আত্মপ্রকাশ ঘটে ১৯৭৮ সালে, শ্যাম বেনেগালের জুনুন চলচ্চিত্রে। দুই বছর পরে, তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত একবার ফিরে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। তিনি স্মিতা পাতিল এবং শাবানা আজমির, সাথে সাথে, ১৯৮০ -এর দশকে সমান্তরাল সিনেমা মূল অভিনেত্রীর স্থান করে নেন এবং কমলা (১৯৮৪) বা আঁখে (১৯৮৫)র মত চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






