ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৪৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এএফআই সম্মানে ভূষিত হচ্ছেন জেন ফন্ডা

আপডেট: ০৭:৩৭ এএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

উইমেননিউজ ডেস্ক ঢাকা : হলিউডের অস্কার বিজয়ী অভিনেত্রী জেন ফন্ডা আমেরিকান ফ্লিম ইনষ্টিটিউটের (এএফআই) লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়াডে ভূষিত হতে যাচ্ছেন। আগামী বছরের শুরুতেই লস অ্যাঞ্জেলে আয়োজিত গালা পর্বের জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সম্মান প্রদান করা হবে। তিনি তার বাবা হলিউডের সারা জাগানো অভিনেতা হেনড্রি ফন্ডার পথ অনুসরণ করে এই সম্মান পাচ্ছেন। হেনড্রি ফন্ডা নিজের কৃতিত্বের জন্য ১৯৭৮ সালে এএফআই’এর এই সম্মান পেয়েছিলেন। জেন ফন্ডা চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি একাডেমী অ্যাওয়ার্ড অস্কার লাভ করেন দুই বার। ১৯৭১ সালে ‘ক্লুট’ ও ১৯৭৮ সালে ‘কামিং হোম’ ছবিতে অভিনয়ের জন্য জেন এই পুরস্কার পান। দীর্ঘ ১৫ বছরের অবসরের পর তিনি আবার অভিনয়ে ফিরে আসেন ২০০৫ সালে। সর্বশেষ তাকে এইচবিও ড্রামা চ্যানেলে ‘দ্যা নিউজরুম’ এবং লি ডানিয়েলসের ‘বুল্টার’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে জেন ফন্ডা একজন সচেতন রাজনৈতিক কর্মী, ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদকারী ও বিভিন্ন মানবতাবাদী কর্মের সঙ্গে জড়িত। সূত্র : বিবিসি ৮ অক্টোবর’২০১৩