এক ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল জারিফ ও মাসুমার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নিহত জারিফ ফারহান
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) এক ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩) ও অফিস সহায়ক হিসেবে কর্মরত মাসুমা (৩২)।
আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ। কিছু সময় পরই মৃত্যু হয় মাসুমার। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান
তিনি বলেন, জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সে লাইফ সাপোর্টে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। অপরদিকে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থাও ছিল আশঙ্কাজনক।
এ চিকিৎসক আরও বলেন, বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৮ জন, যাদের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। জারিফ তাদের দুই ভাইবোনের মধ্যে ছোট।
এর আগে শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও আব্দুল মুসাব্বির মাকিন (১৩)—জীবনের যুদ্ধে হেরে যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনে আগুন লেগে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় শিক্ষার্থীদের দগ্ধ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এখন দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







