এক বাগানে ২৫ জাতের আম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
বিল্লাল হোসেন দুলাল। থাকেন স্পেন। গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরের ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমলাপুর গ্রামে। চার বছর ধরে ৫ একর জায়গাজুড়ে ২৫ জাতের আম চাষ করছেন তিনি। তার বাগানের আম স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জায়গাতেও সরবরাহ হচ্ছে।
উদ্যোক্তা দুলালের বাবা আলী আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। তিনি বলেন, দুলাল মাঝে মাঝে বাড়িতে আসে। তখন সময় কাটাতে শখের বসে তীলে তীলে বিভিন্ন স্থান থেকে ভালো জাতের আমের চারা সংগ্রহ করে বাগান শুরু করেছে। বাগানটির পরিচর্যায় প্রায় ১৫ জন লোক নিয়োজিত রয়েছে। এই পর্যন্ত বাগানে ২৫ জাতের আমের চাষ হয়েছে।
তিনি আরও বলেন, কাটি মুন, বারি-১১, আম্রপালি, হাঁড়ি ভাঙ্গা, ব্যানেনা ম্যাংগো, ল্যাংড়া আম এই বাগানে বেশি চাষ হচ্ছে। যা আমরা নিজেরা খাই, প্রতিবেশীদের দেই। পাশাপাশি সরাসরি সাপ্লাই করি এবং অনলাইনেও বিক্রি করে থাকি। তবে এবার বিভিন্ন জাতের আম ঝরে পড়ে যাচ্ছে। তাই এর থেকে পরিত্রাণ পেতে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করছি।
বাগানের শ্রমিক সিয়াম হোসেন বলেন, আমি এই বাগানে সার্বক্ষণিক থাকি। বিভিন্ন জায়গায় থেকে লোক দেখতে এসে আম কিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর পর টুপুর টুপুর আম গাছ থেকে পড়তে থাকে। তখন আমি নিজেও খাই এবং এগুলো দেখতেও খুব আনন্দ লাগে।
হাইমচরের ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী বলেন, স্পেন প্রবাসী দুলাল ভাই সুন্দর একটি আম বাগান করেছেন। এখানে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় এবং দূরদূরান্ত থেকে আম বাগানটি দেখতে বিভিন্ন লোকজন আসছেন। এই আম বাগানের কারণে আমাদের ইউনিয়নের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে এবং কমলাপুর গ্রামেরও সৌন্দর্য বেড়েছে। আম বাগানের জন্য দুলাল ভাই কোনো সহযোগিতা চাইলে আমার তা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করবো।
আম ঝরে পড়া প্রসঙ্গে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, কমলাপুর গ্রামের আম বাগানটির বিষয়ে আমরা অবগত রয়েছি। উদ্যোক্তা দুলাল আমের ভালো প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং ব্যাক্তিগত উদ্যোগে আমের বাগান করায় আমি তাকে শুভকামনা জানাচ্ছি। বাগানের আমের ক্ষেত্রে যদি টেকনিক্যাল কোনো সহায়তা লাগে অবশ্যই তাকে আমরা সহায়তা দেবো।
তিনি আরও বলেন, তার বাগানের আম ঝড়ে পড়ার ঘটনাটি স্বাভাবিক। কেননা প্রচণ্ড গরম অত্যাধিক তাপমাত্রা হওয়ায় আম ঝরে পড়ছে। এক্ষেত্রে তিনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা এটি প্রতিরোধে যথাযথ ব্যবস্থাপত্র লিখে দেবো। তিনি যদি আমাদের ব্যবস্থাপত্র গ্রহণ করেন, তাহলে আশা করছি অবশ্যই তার বাগানের আমের অনেক উপকার হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



