একটি চিংড়ির দাম ১০ হাজার টাকা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৮ মে ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা একটি চিংড়ির দাম অন্তত ১০ হাজার টাকা। এতে অবাক হওয়ার কিছু নেই—এটি সাধারণ কোনো চিংড়ি নয়, এটি মা ‘ভেনামি’। বিদেশ থেকে আমদানি করা এই চিংড়ি এখন সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে বাংলাদেশের খামারিদের সামনে। একটি মাত্র মা চিংড়ি থেকে বছরে ১০ লাখ পর্যন্ত রেণু (পোস্ট লার্ভা) উৎপাদন সম্ভব। কক্সবাজারের দুটি সরকার অনুমোদিত হ্যাচারিতে এই রেণু উৎপাদন শুরু হয়েছে বাণিজ্যিকভাবে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের দক্ষিণাঞ্চলে—খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।
বিশ্ববাজারে চিংড়ির বড় অংশ জুড়ে রয়েছে ভেনামির দখল। অথচ এত দিন বাংলাদেশে এই জাতের চাষ ছিল খুবই সীমিত। দেশে প্রচলিত বাগদা ও গলদা চিংড়ির চাষে রোগবালাই ও মৃত্যু ঝুঁকি বেশি। এর বিপরীতে ভেনামি চিংড়ি তুলনামূলকভাবে রোগ সহনশীল, উৎপাদন বেশি, আর চাষও লাভজনক। পোনা ছাড়ার মাত্র দুই মাসের মাথায় বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে এই চিংড়ি।
মৎস্য বিভাগের তথ্য বলছে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়। তবে উৎপাদন তুলনায় পিছিয়ে বাগদা। একটি বাগদা চিংড়ি ১৫০ দিনে ৩০–৫০ গ্রাম ওজনের হয়, আর ভেনামি মাত্র ১১০ দিনেই পৌঁছে ৩৫–৪০ গ্রাম ওজনে। সময় কম, ঝুঁকি কম, আয় বেশি—এই কারণে খামারিরা ধীরে ধীরে ঝুঁকছেন ভেনামির দিকে। বাজারেও রয়েছে ভালো চাহিদা। বর্তমানে প্রতি কেজি ভেনামি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়, যেখানে একই ওজনের বাগদার দাম ৭০০–৮০০ টাকা।
২০২১ সালে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশে পরীক্ষামূলকভাবে ভেনামি চাষ শুরু হয়। সাফল্য আসতেই কক্সবাজারে গড়ে ওঠে নিরিবিলি ফিশারিজ লিমিটেড ও দেশ বাংলা হ্যাচারি—দেশের একমাত্র দুটি সরকার অনুমোদিত ভেনামি চিংড়ি পোনা উৎপাদক প্রতিষ্ঠান। ২০২৪ সালের এপ্রিল মাসে তারা বাজারে প্রথমবারের মতো পোনা ছাড়ে। এরপর থেকেই খামারিরা চাষ শুরু করে লাভবান হচ্ছেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য অধিদপ্তর নিয়মিত তদারকি করছে উৎপাদন, বিপণন ও চাষপদ্ধতির দিকগুলো।
কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, এই জাতের পোনা সহজলভ্য নয়। ভেনামি উৎপাদন ও চাষাবাদে সরকারের অনুমোদন লাগে। সঠিকভাবে ভেনামি চাষ করা গেলে আগামী কয়েক বছরের মধ্যে চিংড়ির উৎপাদন যেমন বাড়বে, তেমনি চিংড়ি রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রা অর্জনও কয়েক গুণ বেড়ে যাবে।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের



