এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দ্বিতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল । সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার সকালে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার খবর বাবা তামিম নিজেই জানিয়েছেন।
তবে তামিম ইকবাল ওই ফেসবুক পোস্টে কিছু লিখেননি। শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
আর এ থেকেই বোঝা যায়, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিম। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
প্রসঙ্গত, এর আগে পারিবারিক কারণ দেখিয়ে পুরো ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের এই বাঁ-হাতি ড্যাশিং ব্যাটসম্যান। শুরুতে কারণ না জানালেও, পরে ঠিকই জানা গেছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে থাকেননি তিনি। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের শুরু হয় প্রহর গণনা, কবে মিলবে সুসংবাদ। অবশেষে ফুরিয়েছে অপেক্ষার পালা।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিম-আয়েশা দম্পতির প্রথম পুত্র সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











