এবার করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
এবার করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্যা
এবার করোনায় আক্রান্ত হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার একমাত্র সন্তান আরাধ্যাও। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে পরিবারের বাকি সদস্যদের নমুনাও সংগ্রহ করা হয়।
শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত খবরে জানা যায়, করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছিল জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যার। তবে দ্বিতীয়বারের টেস্টে করোনার উপস্থিতি পাওয়া গেছে ঐশ্বরিয়া এবং আরাধ্যার শরীরে। এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
আজ সোয়াব টেস্টে ঐশ্বরিয়া ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। যদিও জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপ ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনায় সংক্রমিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। বচ্চন পরিবারের দ্রুত সুস্থতা কামনা করে তিনি টুইটারে একটি পোস্ট করেছেন। বচ্চন পরিবারের এমন খবরে উদ্বিগ্ন ভক্তরাও।
মুম্বাই প্রশাসনের তরফ থেকে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে, হাসপাতাল থেকেই জানান অভিষেক বচ্চন। এদিকে জলসা, প্রতীক্ষা এবং জনক- এই তিনটি বাংলোই পুরসভার তরফ থেকে স্যানিটাইজেশন করা হচ্ছে। জলসা চত্বরকে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, অভিষেক কয়েক দিন আগে যে স্টুডিওতে ডাবিং করতে গিয়েছিলেন, সেটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। উপরন্তু গত ১০ দিনে প্রায় ১০০ জন অমিতাভ এবং অভিষেকের সংস্পর্শে এসেছে বলে শোনা যাচ্ছে। তাদেরকে খুঁজে কোভিড পরীক্ষা করোনার কথাও ভাবা হচ্ছে পুরসভার তরফ থেকে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








