এবার গরুর মাংস বয়কটের ডাক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
এবারের রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কেনা দায় হয়ে পড়েছিল মৌসুমি ফল তরমুজ। হুহু করে দাম বাড়িয়ে পিস থেকে কেজিতে তরমুজ বিক্রি শুরু করেন বিক্রেতারা। এতে একটি তরমুজের দাম পড়ে ৬০০-৮০০ টাকা। আকাশছোঁয়া দামে দিশেহারা ছিলেন সাধারণ ক্রেতারা।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তরমুজ বয়কটের ডাক দেয় সাধারণ মানুষ। এতে দাম কমে অর্ধেকে এলেও এখন ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। এবার তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে গরুর মাংস বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। এ ছাড়া হাজার হাজার বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুকের টাইমলাইনে কয়েকটি পোস্ট শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
আহমেদ তাওসিফ নামে একজন লিখেছেন: এবারের রমজানটা একটু ভিন্ন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়াতে ভোক্তারা এক হওয়াতে ব্যবসায়ীরা কতটা কোণঠাসা হয়েছে ভোক্তা সিন্ডিকেট। বয়কট এর শক্তি দেখুন
১০০ টাকার পানীয় ৬০ টাকা
৬০-৮০ টাকার বেগুন ২০-৪০ টাকা
৮০/১০০ টাকার লেবুর হালি ৩০ টাকা
৮০/১০০ টাকা কেজির তরমুজ ৫০ টাকা কেজি।
১১০ টাকা কেজি পেঁয়াজ ৬০ টাকা।
দোকানে দোকানে অনেক বিদেশি পণ্য অবিক্রিত। দাম কমিয়েও বিভিন্ন পণ্য বিক্রিতে ভাটা। তরমুজ বিক্রেতার মাথায় হাত। বেগুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা ফেলে দিতে হচ্ছে সবজি বিক্রেতাদের।
অপেক্ষা করুন, আরও কমবে ইনশা আল্লাহ। সবাই এক হলে দাম থাকবে নাগালের ভেতর ইনশা আল্লাহ। মনে রাখবেন ভোক্তা না থাকলে ব্যবসায়ীরা কার কাছে পণ্য বিক্রি করবে? তাই ব্যবসায়ী না ভোক্তাদের দ্বারাই বাজার নিয়ন্ত্রণ সম্ভব। একটু সচেতন হন। যেই জিনিস এর দাম বাড়বে, তালিকা থেকে বাদ দিয়ে দিন। যেই জিনিস আপনার বিশ্বাস এর সাথে যায় না। বাদ দিয়ে দিন। এটাই আসল নিয়ন্ত্রণ।’
ভাইরাল হওয়া একটি পোস্ট - তরমুজের ভাব বেড়েছিল আমাদের আম জনতার বয়কটে তার দাম এখন হাতের নাগালে। এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন, বয়কট করুন ১ বা ২ বা ৩ মাস। দেখবেন, সেটাও হাতের নাগালে চলে আসবে। ক্রেতা না কিনলে দাম বাড়িয়ে কয়দিন কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে! কম দামে ক্রেতা না কিনলে কতদিন চড়া দাম হাঁকাবে! ক্রেতাই যদি না থাকে কিসের সিন্ডিকেট! আমরা সব চাইলেই পারি! লাগবে শুধু একতা! চলেন, তরমুজের পরে এবার গরুর মাংসের দাম কমাই।
ভাইরাল হওয়া আরেকটি পোস্ট - আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী আপনারা তরমুজকে বয়কট করেছেন, এখন বর্তমানে তরমুজের দাম ১০০ টাকা কেজির পরিবর্তে ৩০ টাকা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, এবার আপনাদের পালা, গরুর মাংসকে বয়কট করুন, দেখবেন ৮০০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে চলে এসেছে গরুর মাংস। ধন্যবাদ।
ভাইরাল আরেকটি পোস্ট–আমি গরুর মাংস কিনলাম। বলল যে, দেশের মানুষ ভাত পায় না, গরুর মাংস কেনে। গরুর মাংসের ম্যালা দাম, আসুন গরুর মাংস বয়কট করি।
ভাইরাল আরেকটি পোস্ট– তরমুজের দাম বেড়েছিল আমরা সকলে তা বয়কট করেছিলাম তরমুজের সিন্ডিকেট ভেঙে দাম কমেছে। এবার চলুন গরুর মাংস বয়কট করি ১ মাস সবাই না কিনলে এটারও দাম কমে যাবে আমরা না কিনলে কার কাছে বিক্রি করবে তাই সবাই এরকম হোন।
এদিকে রমজানের শুরু থেকে বিভিন্ন ব্যক্তি-উদ্যোগে কমদামে বিক্রি হচ্ছে গরুর মাংস। যার মধ্যে সবচেয়ে আলোচিত মাংস ব্যবসায়ী খলিল। এ ছাড়া উজ্জ্বল ও রতন নামে দুই ব্যবসায়ী কম দামে মাংস বিক্রি করছেন।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











