ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৩:৪৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এবার দেশে টাকায় মিললো করোনার উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১০ মে ২০২১ সোমবার

পুরানো ছবি

পুরানো ছবি

এবার দেশের টাকায় করোনাভাইরাসের আরএনএর উপস্থিতি পাওয়া গেছে। এমনটাই দাবি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক।

আজ সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের গবেষক দল ব্যাংকনোটে করোনাভাইরাসের আরএনএর উপস্থিতি পেয়েছেন।

তিনি বলেন, ব্যাংকনোটে ৭২ ঘণ্টা পর্যন্ত ভাইরাসের এন-জিনের উপস্থিতি এবং ৮-১০ ঘণ্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়িত্ব শনাক্ত করতে পেরেছেন। এই গবেষণাপত্রটি ইতোমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়