এবার নায়িকা চরিত্রে বড় পর্দায় আসছে রুনা খান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৮ আগস্ট ২০২৫ সোমবার
নায়িকা চরিত্রে বড় পর্দায় আসছে রুনা খান
আলো ঝলমলে রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে একজন চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুনা খানকে।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’য় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’
অভিনেত্রী জানান, পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে সিনেমায়। তার ভাষ্য, ‘এই সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এতে।’
প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রুনা। অভিনেত্রী বলেন, ‘সিনেমার নায়িকার চরিত্রে পর্দায় কখনো অভিনয় করা হয়নি। ২০০৭ সালের দিকে রোমান রবিনের পরিচালনায় একটা টেলিফিল্ম করেছিলাম, যেখানে একজন যাত্রার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। সেটি ১৭-১৮ বছর আগের কথা। এবার আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখতে পাবেন দর্শকেরা। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কাজটির জন্য। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্রটি ঠিকঠাক ফুঁটিয়ে তুলতে আমার শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।’
তিনি আরও বলেন, ‘সামনের শীতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। নির্মাতা পুরোপুরি গুছিয়ে কাজে নামতে চান। তাই একটু পিছিয়েও যেতে পারে।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের তিনটি সিনেমা। এগুলো হলো- মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









