এবার সেনেটের দখল নিলো ডোনাল্ট ট্রাম্পের দল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
কমলা হ্যারিসের তুলনায় বেশ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। বড় কোনও অঘটন না ঘটলে তিনিই ফের আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন। এই আবহেই যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সেনেটের দখল নিল ট্রাম্পের দল। নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসেও লাল (ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে যে রং দিয়ে চিহ্নিত করা হয়) ঝড়ের ইঙ্গিত মিলেছে।
২০২০ সাল থেকে ১০০ আসনবিশিষ্ট সেনেটে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্র্যাটিক পার্টি। চার জন নির্দল সেনেটরের সমর্থনে ৫১টি আসন নিয়ে এত দিন কমলার দলের দখলে ছিল সেনেটের নিয়ন্ত্রণ। অন্য দিকে, ট্রাম্পের দলের ছিল ৪৯টি আসন। কিন্তু মাত্র দুই আসনের ব্যবধান মুছে ফেললেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেই সেনেটের ৩৪টি আসনে নির্বাচন হয়। ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওহিয়ো আসনে রিপাবলিকান প্রার্থী জয়ী হওযার পরেই স্পষ্ট হয়, সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন ডেমোক্র্যাটরা।
এতদিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটভসে সংখ্যাগরিষ্ঠ ছিল রিপাবলিকানরা। প্রাথমিক গণনায় ইঙ্গিত, এ বারেও সেখানে নিজেদের আধিপত্য ধরে রাখতে চলেছে তারা। হাউসের ৪৩৫ আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৮৪টিতে জয়ী হয়েছে ট্রাম্পের দল। অন্য দিকে, ১৫৮টিতে জয় পেয়েছে কমলার ডেমোক্র্যাট দল। বহু আসনে এখনও গণনা বাকি। হাউসে সংখ্যাগরিষ্ঠ দলকে অবশ্যই ২১৮টি আসন পেতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থীই জিতুন না কেন, নতুন কোনও আইন পাশ করাতে গেলে এই দু’টি কক্ষের অনুমোদন প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সেনেটের গুরুত্ব খানিকটা হলেও বেশি। বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি প্রেসিডেন্ট-সহ গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পেশ করে সেনেটই। তাই হাউস ও সেনেটের ভোট সাধারণ নির্বাচনের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। তাই চার বছর পরে সেনেটের দখল নিয়ে রিপাবলিকানরা অনেকটা স্বস্তিতে রইলেন বলে মনে করা হচ্ছে।
আমেরিকার সংসদের নিম্নকক্ষে প্রতিটি আসনে দু’বছর অন্তর ভোট হয়। এত দিন ট্রাম্পের দলের হাতে ছিল ২২০টি আসন। কমলার দলের দখলে ২১২টি। তিনটি আসন শূন্য। সেনেটের ভোট প্রক্রিয়া হাউসের থেকে কিছুটা আলাদা। এখানে এক বার ভোটে জিতলে ছ’বছরের মেয়াদ থাকে। সেনেটের মোট আসনসংখ্যা ১০০টি। আমেরিকার প্রতিটি প্রদেশে দু’জন করে সেনেটর নিযুক্ত থাকেন। সেই হিসেবে মোট ৫০টি প্রদেশে ১০০টি আসনের সবগুলিতে অবশ্য একসঙ্গে ভোট হয় না। প্রতি দু’বছর অন্তর এক তৃতীয়াংশ আসনে ভোট হয়। এ বার ভোট হয়েছিল ৩৪টি আসনে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




