এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন ছিল ১২ আগস্ট। আর শেষ দিনেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন অধিনায়ক সংক্রান্ত সমস্যা থাকায় দল ঘোষণাতে বিলম্ব হয় বিসিবি। তবে শুক্রবার (১১ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
এর আগে প্রথম দল হিসেবে গত ৯ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে আয়োজক পাকিস্তান। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কার বসতে যাচ্ছে এবারের আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। এটি এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে ফরম্যাটে এবারের আসরটি হচ্ছে ১৪তম।
৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন।
দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল। এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।
এশিয়া কাপের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






