এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দুইবার ব্যর্থ হবার পর প্রথমবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগের দুই আসরে রৌপ্য পদক নিয়েই খুশি থাকতে হয়েছে তাদের। তবে এবার ওই বাঁধা টপকে যাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জোতি।
এই গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ নারী দল।
চীনের হাংজু প্রদেশে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকাও অংশ নিবে।
জোতির নেতৃত্বে অনুপ্রানীত বাংলাদেশ দল ইতোমধ্যে এশিয়ার তিন জায়ান্ট দলকেই হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে। যা এবারের গেমস থেকে স্বর্ন পদক জয়ে আশাকে ত্বরান্বিত করছে।
আজ রোববার বাংলাদেশ অধিনায়ক বলেন,‘২০১৯ সালে দক্ষিন এশিয়ান গেমসে স্বর্ন পদক জয়ের পর আমি বুঝতে পেরেছি, একটি ট্রফি ও একটি পদক জয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি ট্রফি জয়ের চেয়ে স্বর্নপদক জয়ের আনন্দ অনেক বেশি। আমরা আবার সেই স্বাদ পেতে চাই। আশা করি এশিয়ন গেমসে আগের ফলাফলকে টপকে স্বর্ন জয় করতে পারব।’
গেমসে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেস অধিনায়ক বলেন,‘ এটি আমাদের জন্য প্রতিপক্ষ দলগুলোকে পরখ করারও সুযোগ করে দিবে। কারণ ওই দলগুলোর সঙ্গেই আমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। ফলে প্রস্তুতির জন্য এই গেমস হবে সঠিক একটি মঞ্চ।’
আগামী ২২ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেমসে পাকিস্তানও ফেভারিট। প্রথমবারের মতো ভারতও এই গেমসে অংশ নিতে যাচ্ছে। ফলে গেমসটি কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।
সম্প্রতি নিজ মাটিতেই ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যা আবারো ভারতীয়দের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগ্রেসদের।
স্কোয়াড: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা ম-ল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, শানজিদা আক্তার মগলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস
স্ট্যান্ড বাই: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফি ইয়াসনিম অর্থি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











