ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৩৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এশিয়ান গেমসে যাচ্ছেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৭ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ প্যারিস অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারে যেতে পারেনি সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এবার বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমস খেলতে যাওয়া হচ্ছে না। বাফুফের এমন সিদ্ধান্তে সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়া ডে’তে প্রথমবার খেলবে সাবিনা খাতুনরা।

শনিবার (৭ মে) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিওএ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিওএ’র কোষাধ্যক্ষ ও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন একে সরকার জানান, ‘পুরুষ ফুটবল দলকে বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে মেয়েদের ফুটবলকে। এ ছাড়া এশিয়ান গেমসে বক্সিং অন্তর্ভুক্ত হয়েছে। তবে এশিয়াডেতে কতজন বক্সার যাবেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে।’

একে সরকার আরও বলেন, ‘এশিয়াডেগামী অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছুদিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।’