এশিয়ার চোখ ধাঁধানো ছয় রেলপথ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
প্যালেস অন হুইলস, রাজস্থান, ভারত
‘প্যালেস অন হুইলস’ কথাটার অর্থ চাকার ওপর রাজপ্রাসাদ। বলা হয়ে থাকে, ভারতের রাজস্থানের এ ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। পর্যটক আকর্ষণ করতে এটি চালু হয়েছিল ১৯৮২ সালে। ভারতের স্বাধীনতার আগে রাজস্থানের রাজপরিবারের সদস্যরা এটি ব্যবহার করতেন। এর পুরোনো বগিগুলো এখন আর নেই। ২০০৯ সালে সংস্কার করে আরও আধুনিকায়ন করা হয়েছে।
বেলমন্ড এক্সপ্রেস, ব্যাংকক থেকে সিঙ্গাপুর
এক সময় প্যারিস ও ইস্তাম্বুলের মধ্যে চলাচল করত ওরিয়েন্ট এক্সপ্রেস। এটি ছিল বিশ্বের দীর্ঘতম রোমান্টিক রেলভ্রমণ পথ। ১৮৮৩ সালে এটি চালু হয়। ১২৬ বছর পর ২০০৯ সালে বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনের বগিগুলো কিনে নেয় বেলমন্ড হোটেল গ্রুপ। সেই বগিগুলো নিয়ে চালু হয় বেলমন্ড ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস। যা বর্তমানে চলাচল করে ব্যাংকক থেকে সিঙ্গাপুরে।
শ্রীলংকা মেইন লাইন, ক্যান্ডি থেকে এলা
শ্রীলংকার এক সময়ের রাজ্য ক্যান্ডি ও এলা। এই রাজ্যের মধ্যে চলাচল করে শ্রীলংকা মেইন লাইন। এলা হচ্ছে শ্রীলংকার দক্ষিণের একটি পাহাড়ি এলাকা। শ্রীলংকা ঘুরে দেখতে হলে এই রেলপথটি খুব গুরুত্বপূর্ণ। শ্রীলংকা মেইন লাইনের প্রথম শ্রেণির বগিগুলো উজ্জ্বল নীল রঙের। ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। সঙ্গে রয়েছে নৈসর্গিক দৃশ্য দেখার জন্য দারুণ কিছু জানালা।
সেভেন স্টারস, কিয়ুসু, জাপান
বিশ্বের সবচেয়ে উন্নত, বিলাসবহুল ও জাঁকজমকপূর্ণ ট্রেন সেবা রয়েছে জাপানে। দেশটির সবচেয়ে মনোমুগ্ধকর ও বিলাসবহুল ট্রেন সেবা হচ্ছে সেভেন স্টারস। জাপানের বুলেট ট্রেন বিখ্যাত হলেও সেভেন স্টার চলে ধীরগতিতে। এ ট্রেনে চেপে কিয়ুশু দ্বীপের সাতটি এলাকায় পাহাড় ও সমুদ্র দেখার সুযোগ রয়েছে। কিয়ুশু দ্বীপটি জাপানের মূল ভূখণ্ডের ঠিক দক্ষিণে অবস্থিত। একে ‘প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার’ বলা হয়।
ফরেস্ট রেলওয়ে, সেন্ট্রাল তাইওয়ান
তাইওয়ানের সবচেয়ে সুন্দর রেলপথগুলোর একটি আলিশান ফরেস্ট রেলওয়ে। শতাব্দী প্রাচীন এই ট্রেনলাইনে প্রথমদিকে গাছ-কাঠ বহন করা হতো। পর্যটনের উন্নয়নের জন্য ১৯৩৩ সালে সেটাই নতুন করে চালু করা হয়। ডিজেলচালিত ট্রেনটি মধ্য তাইওয়ানের চিয়াই শহর থেকে ৪৪ মাইল দূরের আলিশান পাহাড়ে চলাচল করে। এর মধ্যে তাইওয়ানের সবচেয়ে উঁচু স্টেশন চুশান রয়েছে। ট্রেনটির যাত্রাপথ তিন ঘণ্টার।
দ্য ভিয়েটাজ, ভিয়েতনাম
ভিয়েতনামের ‘রিইউনিফিকেশন এক্সপ্রেস’ পর্যটকদের কাছে বেশ পরিচিত নাম। রাজধানী শহর হ্যানয়ের সঙ্গে দক্ষিণের হো চি মিন সিটির মধ্যে সংযোগকারী এ রেলপথের দূরত্ব এক হাজার মাইল। ৩০ ঘণ্টার যাত্রাপথ এটি। পথে রয়েছে হাই ভ্যান পাস, ল্যাং কো-এর সমুদ্রসৈকত আর বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য। ভ্রমণকারীদের মধ্যে যারা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, ভিয়েটাজ ট্রেনে তারও ব্যবস্থা রয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

