ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২৩:৫৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এসএ গেমসে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের ১৩তম আসরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ।

মঙ্গলবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কান মেয়েরা ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।  শ্রীলঙ্কার হয়ে ওপেনার উমেশা থিমাসিনি খেলেন ৪৯ বলে ৫৫ রানের ইনিংস। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৩ রান করেন অধিনায়ক হারশিথা মাদাভি।

বাংলাদেশের হয়ে নাহিদা আকতার নেন ৪ উইকেট। এছাড়া, ১ উইকেট পান জাহানারা আলম।

জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাট করতে নেমে শুরুটা ভালও করেনি। ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারাতে হয় মাত্র ৮ রানে। এরপর আয়শা রহমান খেলেন ২৯ রানের ইনিংস। আয়শার বিদায়ের পর সানজিদা ইসলাম অপরাজিত থেকে জয় এনে দেন বাংলাদেশকে। নিগার সুলতানা ৬ রানে সাজঘরে ফিরলেও ফারজানা হক অপরাজিত থাকেন ২৩ রানে। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা।  

-জেডসি