ঐতিহাসিক জয়ের পরে সামনে তাকাচ্ছেন বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রথম যেকোনো কিছুই বিশেষ। বিশ্বকাপের প্রথম জয় হলে? কথাই নেই। বাংলাদেশ নারী দল ওই জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে, ঠিক আগের ম্যাচেই। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পালা বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে জয় ভুলে যাওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগে কখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেনি বাংলাদেশ। এটাকে বরং আরও ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলছেন, বিশ্লেষণ করেই মাঠে নামবেন।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘ওটা ছিল অসাধারণ ম্যাচ। এটা খুব আনন্দের যে আমরা বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতেছি। আসলে আমরা এখন ওই জয় ভুলে সামনে আগাতে চাই। তবে ওই ম্যাচ থেকে সব ইতিবাচক দিকগুলো নিয়ে পরের ম্যাচে কাজে লাগাতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিনি বলেছেন, ‘আমরা আসলে কোনো প্রতিপক্ষকে সহজ বা কঠিন কোনোভাবেই নিচ্ছি না। তাদের প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছি। যখন তাদের সহজ বা কঠিন হিসেবে নেবো, খেলাটা কঠিন হয়ে যাবে। আমরা সাধারণত নিজেদের শক্তির জায়গাটাই দেখার চেষ্টা করি। কীভাবে তাদের বিপক্ষে খেলবো বা কোন পরিকল্পনায় তাদের প্রতিহত করব।’
‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়টা আমাদের একটা ভালো মোমেন্টাম তৈরি করে দিয়েছে। যেটা আগামী ম্যাচগুলোতে ভালো খেলার জন্য আমাদের আরও বেশি সাহায্য করবে।’
জ্যোতি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনও খেলিনি কিন্তু আমরা তাদের খেলা দেখেছি। আমাদের অ্যানালিস্ট কিন্তু চেষ্টা করছেন যত ধরনের তথ্য আছে আমাদের দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে ব্যাটাররা যেমন বোলারদের জন্য পরিকল্পনা করছে, বোলাররাও ব্যাটারদের জন্য পরিকল্পনা করছে। তারা হয়তো পাওয়ার ক্রিকেটে বিশ্বাসী। আমি বিশ্বাস করি, আমাদের বোলারদের যে সামর্থ্য আছে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে পারি, মনে হয় যে, ফলাফলটা আমাদের দিকেই আসবে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











