ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:১৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ওজন নিয়ে কটাক্ষ, কড়া জবাব ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া

সৌন্দর্যের জন্য সারা বিশ্বে চর্চিত প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু সেই সৌন্দর্যের প্রসঙ্গেই এক সময় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। মূলত ২০১১ সালে ঐশ্বরিয়ার কোলে আসে আরাধ্যা। সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পেয়েছিল ঐশ্বরিয়ার। ‘বডিশেমিং’ এর শিকার হন। এই ধরনের কটাক্ষ তার উপর কোনও প্রভাব ফেলতে পারেনি বলেই সম্প্রতি জানান তিনি।

অভিনেত্রী বলেন, আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেইভাবেই সময় কাটাচ্ছিলাম কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়ত পছন্দ হয়নি। সন্তানধারণের পরে সাধারণত ওজন বৃদ্ধি হয়েই থাকে।

অভিনেত্রীরা চান, সন্তান জন্মের পরই দ্রুত ওজন ঝরিয়ে ফেলে কাজে ফিরতে, কিন্তু এই দৌড়ে ছিলেন না ঐশ্বরিয়া। এই বিষয়টিই উদ্বুদ্ধ করেছিল অন্য নারীদেরও। মাতৃত্ব পর্বে সাধারণ জীবনযাপনের জন্য তারা ঐশ্বরিয়াকে কুর্নিশ জানিয়েছিলেন।

অভিনেত্রী  জানান, বহু নারী সেই সময়ে তাকে বলেছিলেন, আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।