ওরাল ক্যানসারের লক্ষণ
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্যানসার এমন একটি জটিল রোগ যা অজান্তেই শরীরে বাসা বাঁধে আর নিঃশব্দে কুরে কুরে খায় মানুষের জীবনীশক্তি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার আক্রান্ত হওয়ার পর কিছু না কিছু লক্ষণ, শরীরে প্রকাশ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই অন্য সাধারণ রোগের উপসর্গের থেকে আলাদা করা যায় না ক্যানসারের লক্ষণ। মুখের ক্যানসারের ক্ষেত্রেও অনেকেই ধরতে পারে না বিপদ সংকেত।
ঠোঁট, জিব, গাল, তালু, সাইনাস কিংবা গলার ভেতরে ক্যানসারকে ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার হিসেবে চিহ্নিত করা হয়। প্রথম পর্যায়ে ধরা পড়লে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। কিন্তু এই ক্যানসার দ্বিতীয় পর্যাযে পৌঁছে গেলেই এর চিকিৎসা ও নিরাময় খুবই কঠিন হয়ে পড়ে। এমনকি মৃত্যুও হতে পারে বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু বিষয় নজর পড়লে তৎক্ষণাৎ সতর্ক হওয়া দরকার। যেমন- মুখের ভেতর বা গালের ভেতর সাধারণ ঘা যদি বারবার ফিরে আসতে থাকে। তবে বিষয়টি এড়িয়ে না গিয়ে চিকিৎসকের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করুন।
প্রতিদিন দাঁত মাজার সঙ্গে সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজের জিভ পরীক্ষা করুন। মুখের ভেতরে বা, জিভে কোন সাদাটে বা লালচে দাগ নজরে এলে তৎক্ষণাৎ চিকিৎসকের দ্বারস্থ হোন। জিভে থাকা এই সাদাটে প্যাচ লিউকোয়াপ্লেকিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। সময় মতো সাবধান হলে রেহাই পাওয়া যাবে বড় বিপদ থেকে।
জ্বর সর্দি কাশির সময় মুখের ভেতরে এক ধরনের ঘা দেখা যায়। কোন কারণ ছাড়াই এমন ঘা যদি বারবার হয়, তবে তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হোন।
মুখের ভেতরে কোনও ব্যথাহীন মাংসপিন্ড নজরে এলে সাবধান। অনেক সময় গালে বা গলায় এমন মাংসপিন্ডের অস্তিত্ব চোখে পড়লে বা অনুভূত হলে অবহেলা করবেন না।
ওরাল ক্যানসারের ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগী দীর্ঘদিন ধরে মুখের ঘায়ে ভুগছেন। কোন ঘা ওষুধ লাগানো ও খাওয়ার পরও না সারলে বিষয়টি চিকিৎসকের নজরে আনুন।
সব থেকে বড় বিপদ হল ধুমপান। মুখ ও গলার ক্যানসারের জন্য সবচেয়ে বেশী ক্ষতিকারক হল তামাক বা তামাকজাত দ্রব্য। তামাক এড়িয়ে চলতে পারলে বিপদের সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি কমে যায়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



