খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর খিলগাঁওয়ে একইদিনে তিনটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব গোড়ান এলাকাতেই মৃত্যু হয়েছে দুই শিশুর। এছাড়া বনশ্রী এলাকাতে এক প্রকৌশলী ও চিকিৎসক দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে জবা আক্তার যুথি (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ।
সবশেষ ঘটনায় বাসার গৃহকর্তা প্রকৌশলী শাকিল উল আলম ও গৃহকর্ত্রী ইন্টার্ন চিকিৎসক নূর-ই-জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে জাতীয় জরুরি নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় গৃহকর্মী জবাকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে খিলগাঁও থানার বনশ্রীর ডি-ব্লকে ৯ নম্বর রোডের ৫ নাম্বার বাড়ির তৃতীয় তলায় যাই। সেখানে গিয়ে জবা আক্তার যুথি নামে এক গৃহকর্মীকে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই গৃহকর্মীকে বকাঝকা দেওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।
এর আগে রাত ৮টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে উদ্ধার হয় সাবিহা জাহান (১২) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। মেয়েটির চাচাতো ভাই ফারুক খান বলেন, সাবিহার বাবা শাহজাহান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। রাত ৮টার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
তবে কী কারণে পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটি আত্মহত্যা করলো, সে ব্যাপারে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন চাচাতো ভাইটি।
এদিকে একইদিন বিকেলে একই এলাকার একটি পাঁচতলার বাড়ির ছাদে খেলার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে খাদিজা আক্তার (৫) নামে আরও এক শিশুর। এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন।
খোঁজ নিতে গেলে শিশুটির মা রীনা জানান, ফারিয়াকে কোলে নিয়ে তার ফুফা ইসহাক খেলা করছিলেন ছাদে। এসময় ফারিয়াকে ছাদের পাশে থাকা একটি গাছ থেকে আম পেড়ে দিতে যান তিনি। কিন্তু আম ছিঁড়তে গেলে ছাদে জমে থাকা পানিতে পা পিছলে কোলে থাকা ফারিয়াসহ নিচে পড়ে যান তিনি।
এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







