‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।
বুধবার (২২ জানুয়ারি) খালেদা জিয়ারর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক ওনাকে দেখবেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থরাইটিসের জন্য এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যেন এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যাকে বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন।
ডা. জাহিদ বলেন, বেগম জিয়ার সার্বিক অবস্থা, বয়স; গত সাড়ে ৫ বছর বাংলাদেশে বন্দি থাকা অবস্থায়, সুচিকিৎসা কম পাওয়ায়, বাইরে নিতে না পারায় ওনার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যে ধরনের ক্ষতি হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। লন্ডন ক্লিনিক সেই ধরনের চিন্তা করছে। সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তারাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।
খালেদা জিয়ারর ব্যক্তিগত চিকিৎসক বলেন, শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। ওনার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, ম্যাডামের পরিবারের সদস্য বিশেষ করে ওনার দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সবসময়ই এবং দেশের (লন্ডন) বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন সার্বক্ষণিক ম্যাডামের খোঁজখবর নিতে যোগাযোগ রাখছেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



