ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে-কোথায়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি গত ২৭ জুন ঘোষণা করেছিল আইসিসি ও আয়োজক বিসিসিআই। সেটিই ছিল পূর্ণাঙ্গ সূচি। তবে তখন বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলের নাম জানা যায়নি। এবার বাছাইপর্বের ফাইনাল খেলে আসা শ্রীলংকা ও নেদারল্যান্ডসের নাম সূচিতে ঘোষণা করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর আগের আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু হিসেবে থাকছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এদিন ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরের ম্যাচ ১০ অক্টোবর একই ভেন্যুতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। বাংলাদেশের চতুর্থ ম্যাচ ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর পুনেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মুম্বাইতে বাংলাদেশের পঞ্চম ম্যাচ হবে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ অক্টোবর কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলবে টাইগাররা। ৩১ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সপ্তম ম্যাচে লড়বে তারা। এরপর ৬ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে দিল্লিতে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১২ নভেম্বর। পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সূচি-

বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)

বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর)

বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, ১৪ অক্টোবর)

বাংলাদেশ-ভারত (পুনে, ১৯ অক্টোবর)

বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২৪ অক্টোবর)

বাংলাদেশ-নেদারল্যান্ডস ১ (কলকাতা, ২৮ অক্টোবর)

বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)

বাংলাদেশ-শ্রীলংকা ২ (দিল্লি, ৬ নভেম্বর)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, ১২ নভেম্বর)