ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দূরেই ছিলেন, ফের একবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন সোনাক্ষী সিনহা। সঞ্জয়লীলা ভানশালির 'হীরা মাণ্ডি' ওয়েব সিরিজে দেখা যাবে সোনাক্ষীকে। সূত্রের খবর, এবিষয়ে সোনাক্ষীর সঙ্গে ভানশালির মৌখিকভাবে কথা হয়ে গিয়েছে। যদিও তিনি এখনও খাতায় কলমে সই করেননি।
আলিয়া ভাট অভিনীত ভানশালির 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবির কাজ একপ্রকার শেষের পথে। এবার পরিচালক শুরু করতে চলেছেন তাঁর প্রথম ওয়েব সিরিজ 'হীরা মাণ্ডি'র কাজ।
জানা যাচ্ছে, ভানশালির বেশিরভাগ ছবির মত ওয়েব সিরিজটিও একটি পিরিয়ড ড্রামা হতে চলেছে। ১৮শ থেকে ১৯ সালের পটভূমিকার উপর তৈরি হতে চলেছে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটির প্রথম সেশনে মোট ৮টি এপিসোড নিয়ে আসতে চলেছে বলে খবর। যা দেখা যাবে নেটফ্লিক্সে। সোনাক্ষী সিনহা ছাড়াও এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশি কে।
প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র একটি গানেও দেখা যাবে হুমাকে। এছাড়াও থাকবেন নিমরত কৌর, সায়নী গুপ্তা, মনীষা কৈরালাকে।
সোনাক্ষী মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, ২০০৮ সালে ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটেন তিনি এবং তারপর আবার ২০০৯ সালেও র্যাম্পওয়াক করেন। ২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘দাবং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষীর। সে বছর অভিনয়ের জন্য তিনি সেরা নারী নবাগত হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। এরপর বলিউডে একাধিক হিট ছবির নায়িকা হিসেবে কাজ করে আসছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








