ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ বোলিং করল বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে রোমানা-জাহানারাদের তোপে মাত্র ১৪০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।
বেঁধে ফেলেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জিততে টাইগ্রেসদের করতে হবে ১৪১ রান।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ পাকিস্তানকে হারানোর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শুরুতেই ক্যারিবীয় ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ।
ইনিংসের নবম ওভারে প্রথম আঘাত হানেন ডানহাতি পেসার জাহানারা আলম।
তার বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৭ রান করে অলরাউন্ডার দেয়ান্দ্র ডটিন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেটে মাত্র ৩৪ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা, নাহিদা ও সালমা।
পরবর্তী ৩০ ওভারে ক্যারিবীয় ব্যাটারদের হাত খুলে খেলতেই দেননি স্পিনার সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
এই ৩০ ওভারে মাত্র ৫৩ রানে আরও ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান।
ক্যারিবীয় ইনিংসের ৩৬ ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭২ রান। সেখান থেকে শেষ ১৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে তারা। যা দলকে এনে দেয় ১৪০ রানে নিয়ে দাঁড় করায়।
নবম উইকেট জুটিতে ৩৬ রান যোগ করেন কারিশমা রামহারাক ও শারমেইন ক্যাম্পবেল। এর আগে অ্যাফি ফ্লেচারকে নিয়ে অষ্টম উইকেটেও ৩২ রানের জুটি গড়েন ক্যাম্পবেল।
১০৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ক্যাম্পবেল। হিলি ম্যাথুজ (১৮), রাশাদা উইলিয়ামস (৪), স্টেফানি টেলর (৪), চেডন ন্যাশনদ (৬) রান করেন।
জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে ডানহাতি সালমা ও বাঁহাতি নাহিদা নিজেদের প্রথম ছয় ওভারে তিনটি করে মেইডেন তুলে নেন, রান খরচ করেন সমান ১২ এবং উইকেটও নেন সমান ২টি করে।
জাহানারা, রুমানা ও রিতু মনি নিয়েছেন একটি করে উইকেট।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











