ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:৩৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড়ধসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদারপাড়া ও পলাং কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসান (১০) ও নূর জাহান (২৭) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।