ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১১:১৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

কক্সবাজারের খালে ভেসে উঠল ভাই-বোনসহ ৩ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে খালের পানিতে তাদের মরদেহ পাওয়া যায়। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা ফেরাসিংগাপাড়া এলাকার নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালীনামক খালে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালে পানিতে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে।

উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, বৃহস্পতিবার সকালে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে দাফনের ব্যবস্থা করা হয়েছে।