ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৮:৫৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

কঠিন সমীকরণে মাঠে নামছে বাঘিনীরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ পর্বের শেষ ও নিজেদের দ্বিতীয় অগ্নিপরীক্ষা ম্যাচে রোববার (১২ মার্চ) ইরানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। সেই আত্মবিশ্বাস নিয়ে এশিয়ান জায়ান্টদের হারাতে পারলেই নিশ্চিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় পর্ব।

আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেয়েদের। তাই আক্রমণাত্মক খেলার পরিকল্পনা কোচ ও খেলোয়াড়দের। তবে এই ম্যাচে ড্র করলে বাঘিনীদের দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ খুবই কম।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে শামসুন্নাহার জুনিয়রকে পাচ্ছে না বাংলাদেশ।


এ বিষয়ে কোচ গোলাম রব্বানী ছোটনের দাবি, সে (শামসুন্নাহার) এখনও পুরো ফিট হয়নি। ফলে তার খেলার সম্ভাবনা কম।

ছোটন আরও জানান, ইরান শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত। এই ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। যারা সুযোগ কাজে লাগাবে, তারাই জিতবে। আমরা জয়ের জন্যই খেলতে নামবো।