কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে নেইমার জুনিয়রের। ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি আরবের ফুটবলে আগমনের পর নৈপুণ্য দেখালেও কাঙ্ক্ষিত গোল পাওয়া হচ্ছিল না তার। এরপর সর্বশেষ ম্যাচে আল-হিলালের হয়ে গোলের খাতা খুলেছেন তিনি। এরই মাঝে দারুণ এক সুসংবাদ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন সেলেসাও তারকা। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোল জুড়ে এই সন্তান পৃথিবীর আলো পেয়েছেন। বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি। তবে চলতি বছরের জুনেই নেইমার মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল।
শনিবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন নেইমার। যেখানে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’
এরপর তার ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে (এক্স— সাবেক টুইটার) নেইমারকে অভিনন্দন জানিয়েছে। চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তিনি সৌদি ক্লাবটিতে নাম লেখান।
এর আগে ৩ অক্টোবর রাতে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার দল আল-হিলাল ৩-০ ব্যবধানের বড় জয় পায়। দলটির হয়ে সেদিন নিজের গোলের খাতা খুলেছেন নেইমার। আগের ম্যাচগুলোতে গোল না পেলেও সাবেক এই পিএসজি তারকা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এরও কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নেইমার সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি ফুটবলার পেলেকে।
অন্যদিকে, গত কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











