কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রবিবার
আজ রোববার ( ৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
প্রথম সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে আজ রোববার (৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর-দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা।
মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই শনিবার (৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং।
হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর আজ রোববার ( ৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংসারে নতুন অতিথি আসায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা রয়েছে দীপিকার।
অন্তঃসত্ত্বা দীপিকাকে হাসপাতালে দেখা যেতেই তার মা হওয়ার গুঞ্জন বেড়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। এর পরদিনই সন্তান এল দীপিকার কোলে।
কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর বেবিবাম্প প্রকাশ পায় সেই সব ছবিতেই।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।
প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এ হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর তাদের সংসারে এলো নতুন অতিথি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











