কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৭ এপ্রিল ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ বেশ বেড়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে স্টেশন ঘুরে দেখা গেছে, ব্যাগ-ট্রলি নিয়ে নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন ঘরমুখো মানুষ। ট্রেন এলেই দ্রুত ট্রেনে উঠে পড়ছেন তারা।
তবে, কারও কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে তদারকি করছেন। যাত্রীদের প্রত্যাশা, সব সময় রেলওয়ে এমন সার্ভিস থাকলে টিকিট বিহীন যাত্রী কমে যাবে।
কারওয়ান বাজারের বাসিন্দা তোফায়েল তার স্ত্রীকে নিয়ে ভোরেই কমলাপুরে এসেছেন। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাট যাবেন তারা। তোফায়েল বলেন, আমার বন্ধু আগেই আগাম টিকিট কিনে দিয়েছিল। এবার যাত্রীদের জন্য কমলাপুরে বস্থাপনা ভালো।
চাঁপাইনবাবগঞ্জের যাত্রী নোমান গাজী বলেন, আজকে যাত্রীদের চাপ বেশি। তারমধ্যে গরমও আছে। কিছুটা কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দই আলাদা।
রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী কাফি জমাদার বলেন, উত্তরবঙ্গের যাত্রীদের জন্য ট্রেনই একমাত্র ভরসা। খুব সহজে অনলাইন থেকে টিকিট পেয়েছি। আশা করি তেমন কোনো ভোগান্তি হবে না।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগ মুহূর্তে স্টেশন থেকে পাওয়া যাবে।
এছাড়া ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য গত ৩ এপ্রিল থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। আজ (রোববার) বিক্রি হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট। ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৯ এপ্রিল।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ











